1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প

অন্যায়কারীদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত: মঈন খান

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, ন্যায় ও সততা ব্যতিরেকে পৃথিবীর কোনো দেশ ওপরে উঠতে পারে না। যাঁরা অন্যায়-অপরাধ করার পরিকল্পনা করছেন এবং যাঁরা অন্যায়কারী রয়েছেন, তাঁদের ফ্যাসিস্ট হাসিনার পতন থেকে শিক্ষা নেওয়া উচিত।

আজ শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষাবিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

মোরেলগঞ্জ পৌর বিএনপির সদস্যসচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণাবিষয়ক সম্পাদক শামীমুর রহমান, গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোরশেদ আসিফ প্রমুখ।

মঈন খান বলেন, ছাত্র–জনতার বিপ্লবের মাধ্যমে এ দেশের দেড় দশকের স্বৈরাচারী শাসকের পতন হয়েছে। যারা স্বৈরশাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ছাত্রদের আত্মত্যাগের ফলেই দেশ স্বাধীন হয়েছে। একমাত্র ছাত্ররাই দেশের জন্য গুলির সামনে বুক পেতে দিতে পারেন।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, বৈষম্যহীন এই বাংলাদেশে কোনো অন্যায় থাকবে না। এ দেশে আর কেউ অন্যায় করতে পারবে না। অন্যায় ও জুলুমকারীরা যত ক্ষমতাবান হোক না কেন, তাদের শেখ হাসিনাকে দেখে শিক্ষা নিতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট