1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে নেতার নাম লেখা নিয়ে সংঘর্ষ, আহত ১০

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানারে বিএনপি নেতার নাম লেখাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেন বিএনপির দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু। জানা গেছে, গতকাল ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ব্যানারে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তা ছিঁড়ে ফেলা হয়। এ ঘটনায় থানা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদের কর্মী-সমর্থকদের সঙ্গে ফারুক কবির আহমেদের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে ফারুক কবির আহমেদের বাসায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকরা বিএনপি কার্যালয়ে হামলা চালান বলে জানা যায়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এ ঘটনায় বিএনপির কোনো নেতা কথা বলতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা জানান, মূলত ফারুক কবির আহমেদের নাম ছোট করে লেখায় তিনি ক্ষুব্ধ হন। এ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। আসলে দলীয় কোন্দল থেকে এমন ঘটনা ঘটেছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো পক্ষই এখনও পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট