1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

জুলাই বিপ্লবে আহতদের হাতে আজ স্বাস্থ্যকার্ড তুলে দেবেন প্রধান উপদেষ্টা

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ জুলাই বিপ্লবে আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, বছরের প্রথম দিনে (১ জানুয়ারি) জুলাইয়ে আহত যোদ্ধাদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে স্বাস্থ্যকার্ড ইস্যু করা হবে। ওইদিন বিকেল ৫টায় প্রধান উপদেষ্টা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আহতদের হাতে স্বাস্থ্যকার্ড তুলে দেবেন।

এর আগে, গত ১৪ নভেম্বর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আহতদের সঙ্গে ৬ উপদেষ্টার বৈঠক হয়। পরে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের বিনামূল্যে আজীবন চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইউনিক আইডি কার্ড দেওয়া হবে। সব সরকারি প্রতিষ্ঠান থেকে তারা সারাজীবন বিনামূল্যে সেবা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারি চুক্তি থাকবে সেখানেও বিনামূল্যে সেবা পাবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট