1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েতের ডাক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পড়া হয়েছে

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র অন্তর্বর্তী সরকার প্রকাশ করলেও গণজমায়েতের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজমায়েতের আহ্বান করা হয়।

সোমবার (৩০ ডিসেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় বাংলামোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে সংবাদ সম্মেলন করে এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের অংশ হিসেবেই মঙ্গলবার বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে এ গণজমায়েত হবে।হান্নান মাসউদ বলেন, গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। ঘোষণাপত্র প্রকাশের বিষয় আমরা বিভিন্ন রাজনৈতিক দলের কাছে গিয়েছি, তাদের সমর্থন চেয়েছি কিন্তু অনেকেই তা সমর্থন দেয়নি। কিন্তু আমাদের সমর্থন করেছে অন্তর্বর্তী সরকার। তাই জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের মতো দেশের সব লোককে মঙ্গলবার শহীদ মিনারে আসতে বলবো। আমরা গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে সমর্থন দিতে দেশের সব মানুষদের শহীদ মিনারে জমায়েত হওয়ার আহ্বান করছি।

পরে সংবাদ সম্মেলন শেষে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের একাংশ বাংলামোটর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিমুখে মিছিল নিয়ে যায়।

এর আগে রাত ১০টার পর গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ কর্মসূচির জরুরি সভায় বসেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। প্রায় রাত ১টা পর্যন্ত চলে বৈঠক।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্যরা।

এদিকে সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণাপত্রটি গৃহীত হবে।

গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ অংশগ্রহণকারী সব শিক্ষার্থী, রাজনৈতিক দল ও পক্ষের মতামতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রস্তুত করা হবে। এতে জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিত, ঐক্যের ভিত্তি ও জনগণের অভিপ্রায় ব্যক্ত হবে।

তিনি বলেন, আমরা আশা করছি- সবার অংশগ্রহণের মাধ্যমে কিছুদিনের মধ্যেই সর্বসম্মতিক্রমে এ ঘোষণাপত্র প্রস্তুত করা হবে এবং জাতির সামনে উপস্থাপন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট