1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

বুমরার আরেকটি রেকর্ড, চাপে অস্ট্রেলিয়া

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

জন্মদিনে ব্যাট করতে নেমেছিলেন ট্রাভিস হেড। আগের দুই ম্যাচেই সেঞ্চুরি করা এই বাঁহাতি সিরিজের সর্বোচ্চ রান–সংগ্রাহকও। কিন্তু সিরিজের সেরা ব্যাটসম্যান জন্মদিনে টিকলেন মাত্র দুই বল। যশপ্রীত বুমরার বলে সহজ ক্যাচ দিলেন ফরোয়ার্ড স্কয়ার লেগে।

হেডকে ফেরানো এই উইকেটেই টেস্ট ক্রিকেটে ২০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বুমরা। স্রেফ স্পর্শই করেননি, গড়ের দিক থেকে রেকর্ডও গড়েছেন। বুমরা ৪৪ টেস্টে ২০০ উইকেট নিয়েছেন মাত্র ১৯.৫ রান গড়ে। টেস্ট ইতিহাসে এর আগে কোনো বোলারই এত কম গড়ে দুই শ উইকেট নিতে পারেননি।

মেলবোর্নে বুমরার রেকর্ড গড়া সেশনটি অবশ্য শুধু তাঁর একারই নয়, ভারতেরও। চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের ৪ উইকেট তুলে নিয়েছে ভারত। তিনটিই নিয়েছেন বুমরা। চা বিরতির সময় অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের সংগ্রহ ৬ উইকেটে ১৩৫। লিড ২৪০ রানের।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট