1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স ন্যাশনাল প্রেস সোসাইটি এনপিএস কক্সবাজার জেলা শাখা কমিটি পূর্ব কমিটি বিলুপ্ত করে নতুন করে ৩১ জনের কমিটির গঠন গাজীপুরের কালিয়াকৈরে সাবেক মেয়রের মজিবুর রহমানের সংবাদ সম্মেলন গাজীপুরের শ্রীপুরে অস্ত্রসহ স্বতন্ত্র এমপি প্রার্থীসহ আটক ৭ টেকনাফে বাসা ভাড়া নিয়ে বসবাসকারী ২৮ রোহিঙ্গা উদ্ধার, আশ্রয়দাতা আটক মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর হেলিকপ্টার টহল সাত ইসরায়েলি বন্দি হস্তান্তর, মুক্তির অপেক্ষায় ২ হাজার ফিলিস্তিনি চুয়াডাঙ্গায় চোলাই মদ পানে ৬ জনের মৃত্যু ঢাকার সাবেক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম সাময়িক বরখাস্ত

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন কুমিল্লা মহানগর শাখা কমিটি গঠন

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৬৯ বার পড়া হয়েছে

মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ এর কুমিল্লা মহানগর শাখা কমিটি নির্বাচন করা হয়েছে। ২০২৫-২৬ কার্যকালের জন্য সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অবসরপ্রাপ্ত পিটিআই সুপারিনটেনডেন্ট মো: হারুনূর রশীদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক এডভোকেট নাছির আহাম্মদ মোল্লা ও সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক মোহাম্মদ সহিদ উল্লাহ মিয়াজী।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ এর কুমিল্লা মহানগর শাখা এ কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের চেয়ারম্যান এডভোকেট এলিনা খান ও মহাসচিব এডভোকেট এ এম জিয়া হাবীব আহসান।

কমিটির নির্বাচিত অন্যান্য কর্মকর্কতাগণ হলেন সহ-সভাপতি রোটার ডা: টুন্টু কুমার চক্রবর্তী (রুবেল), সহ-সাধারণ সম্পাদক এড. ফারহানা রমজান, সাংগঠনিক সম্পাদক মো: ফরহাদ হোসেন, অফিস সম্পাদক এড. মো: সামসুদ্দিন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ আলী, প্রবাসী বিষয়ক সম্পাদক মো: এমদাদুল হক ও প্রচার সম্পাদক ডা: ইউশা ইবনে বশীর। নিবার্হী সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মো: বশীরুল আনোয়ার বশীর, জাহাঙ্গীর হোসেন মজুমদার, মো জহিরুল ইসলাম, মো: আল-আমিন, মো: আদিল হোসেন ভূঁইয়া, রোহিনী কুমার দাস, ফাতেমা বেগম, ডা: নাছির উদ্দিন আহম্মেদ মজুমদার ও মো: সালাউদ্দিন মজুমদার।

‘মানুষের অধিকার আদায়ের সংগ্রামে বদ্ধপরিকর আমরা’ এ স্লোগানকে ধারণ করে  বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন-বিএইচআরএফ (রেজি: নং- ট্রাস্ট

রেজিস্ট্রেশন-ওঠ-৫৯/২০০৯, এনজিও ব্যুরো রেজিস্ট্রেশন-৩০৮৯) এর কুমিল্লা মহানগর শাখা গঠনতন্ত্র মোতাবেক প্রস্তাবিত কার্যনির্বাহী কমিটি পাঠানোর পর সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব অনুমোদন দেন। নবনির্বািচিত কুমিল্লা মহানগর কমিটি বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- এর চেয়ারম্যান এডভোকেট এলিনা খান ও মহাসচিব এ এম জিয়া হাবীব আহসানকে ধন্যবাদ জানিয়েছেন।

তারা বলেন, মানুষের ন্যায় সঙ্গত অধিকার আদায় ও সঠিক বিচার পেতে জনগণের পাশে থাকবেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট