1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

ভারতের অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা উচিত : সিলেটে মির্জা ফখরুল

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৮৮ বার পড়া হয়েছে

সীমান্ত হত্যার তীব্র নিন্দা জানিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভারতের উচিত অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করা। আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি।’ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সিলেটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা ও সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্যপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরীর মেয়ের বিয়েতে যোগ দিতে সিলেট আসেন মির্জা ফখরুল। তার সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেত্রী নিপুর রায়।

বিমানবন্দরে বিএনপির মহাসচিব বলেন, ‘আমরা সবসময় সীমান্ত হত্যার বিরুদ্ধে কথা বলেছি। আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা মনে করি ভারতের অবিলম্বে এই সীমান্ত হত্যা বন্ধ করা উচিত।’

গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন মুক্তির আবেগ। আমরা একটা ফ্যাসিস্ট রোলারের হাত থেকে মুক্ত হয়েছি সেই আবেগ আছে। সেই সঙ্গে এখন আমরা গণতন্ত্রের জন্য সবাই মিলে কাজ করছি, সুন্দর ভবিষ্যতের জন্য কাজ করছি।’

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘যেহেতু উনি চিকিৎসার জন্য যাচ্ছেন, পরে চিকিৎসা নিয়ে আসলে দলকে উজ্জীবিত করবেন।’

মির্জা ফখরুল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট