1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

কর্মকর্তা-কর্মচারীদের আপাতত সচিবালয়ে ঢুকতে দেওয়া হচ্ছে না

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ বার পড়া হয়েছে

রাজধানী সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার পর থেকে প্রশাসনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে সচিবালয়ের সব গেট বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন না। ফলে অনেকেই বাইরে অপেক্ষা করছেন।

ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, বুধবার রাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। রাত ১টা ৫৪ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আটটি ইউনিট কাজ করলেও পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১৯টি করা হয়। ছয় ঘণ্টার চেষ্টায়, বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাত নম্বর ভবনের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা সৈয়দ সাইফুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মীরা সকাল থেকেই সচিবালয়ে আসেন। কিন্তু ভেতরে ঢুকতে না পেরে তারা বাইরে অপেক্ষা করতে বাধ্য হন। অনেকেই এমন একটি সুরক্ষিত স্থানে কীভাবে আগুন লাগল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কেউ কেউ এই ঘটনাকে নাশকতা বলে সন্দেহ করছেন।

গৃহায়ণ ও গণপূর্ত সচিব হামিদুর রহমান খান বলেন, আগুন লাগার ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে।

পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এবং ভবন পুরোপুরি পরিষ্কার না হওয়া পর্যন্ত ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট