1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

যেভাবে গুগল ম্যাপে নিজের ঠিকানা যোগ করবেন

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৯ বার পড়া হয়েছে

গুগল ম্যাপস এ যুগে খুব গুরুত্বপূর্ণ অ্যাপ আমাদের জীবনে। কোনো প্রতিষ্ঠানের খোঁজ করছেন, কিন্তু ঠিকানা জানেন না, গুগল ম্যাপে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন বিস্তারিত। এমনকি আপনার বর্তমান অবস্থান থেকে সেটি কতদূরে, কোন পথে যাবেন, কত সময় লাগবে তার দিকনির্দেশনাও জানিয়ে দেবে গুগল ম্যাপস।

এসব ঠিকানা গুগল ম্যাপ কোথায় পায়?

প্রতিষ্ঠানগুলোই গুগল ম্যাপে তাদের ঠিকানা যোগ করতে পারে।এমনকি আপনি চাইলে আপনার প্রতিষ্ঠান কিংবা বাসার ঠিকানাও গুগল ম্যাপে যোগ করতে পারেন।

কিভাবে ঠিকানা যোগ করবেন?

এ জন্য মোবাইল ফোন বা পিসি থেকে গুগল ম্যাপে প্রবেশ করুন। তারপর গুগল ম্যাপস অ্যাপটি চালু করুন। ওপরে থাকা সার্চ বারে ক্লিক করুন। সেখানে আপনি ‘হোম,’ ‘ওয়ার্ক,’ বা ‘মোর’ নামে তিনটি অপশন দেখতে পাবেন।

বাসার ঠিকানা সংরক্ষণ করতে হোম অপশনটিতে ক্লিক করুন। এরপর সার্চ বক্সে আপনার বাসার ঠিকানা লিখুন অথবা চুজ অন ম্যাপ অপশনটি ব্যবহার করে ম্যাপ থেকে সঠিক স্থানে পিন করুন।

সঠিক অবস্থান পিন করার পর নিচে থাকা সেভ বাটন-এ ক্লিক করুন। এভাবে আপনার বাসার ঠিকানা গুগল ম্যাপসে সংরক্ষিত হয়ে যাবে।অফিসের ঠিকানা অ্যাড কররা ক্ষেত্রে  ওয়ার্ক অপশনে ট্যাপ করুন এবং একই প্রক্রিয়া অনুসরণ করুন। অন্য যেকোনো স্থানের জন্য মোর অপশনে যান। সেখান থেকে অ্যাড আ প্লেস নির্বাচন করুন।

স্থানের নাম লিখুন বা ম্যাপে সঠিক জায়গায় পিন করুন। এরপর সেভ করুন। গুগল ম্যাপে ঠিকানা অ্যাড করার বিশেষ কিছু সুবিধা আছে। বারবার ঠিকানা খুঁজতে হয় না,  দিকনির্দেশনার জন্য সময় বাঁচে, বাসা বা অফিসে যাওয়ার পথনির্দেশনা সহজে অন্যদের শেয়ার করা যায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট