1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প

নিজেদের সেরা বললেন ইনফান্তিনো

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ বার পড়া হয়েছে

গেল অক্টোবরে প্যারিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঘোষণা করা হয় ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের নাম। সেখানে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে পেছনে ফেলে ফুটবলে ব্যক্তিগত সর্বোচ্চ এই সম্মাননা জিতেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি হানান্দেজ, যা নিয়ে কম জলঘোলা হয়নি। এমনকি ব্যালন ডি’অর অনুষ্ঠানটির আয়োজন ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশনকেও পড়তে হয়েছে তোপের মুখে।

তাদের বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। যদিও ব্যালন ডি’অর আয়োজন নিজে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে ফ্রান্স। এমনি কে কাকে ভোট দিয়েছে সেই তালিকাও প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল।

এবার ফ্রান্স ফুটবলকে খোঁচা দিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। গেল পরশু রাতে কাতারের রাজধানী দোহাতে অনুষ্ঠিত হওয়া ২০২৪ ফিফা বর্ষসেরা ফুটবলার পুরস্কার জেতেন ভিনিসিয়ুস জুনিয়র। ব্যালন ডি’অর জয়ের দৌড়ে যে রদ্রির কাছে হেরেছে, সেই রদ্রিকে হারিয়ে ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিয়েছেন এই ব্রাজিলিয়ান। ভিনির হাতে পুরস্কার তুলে দেন খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

নিজেদের পুরস্কারকে সেরা উল্লেখ করে ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘সবদিক থেকেই এটাই সেরা। কারণ, এখানে আমাদের ভোটের অনেক বিভাগ রয়েছে। আপনি যদি বিশ্বের সেরা কে, তা জানতে চান, তাহলে এটা কেবল ফিফার বিচারেই হওয়া উচিত। কারণ এখানে সবাই ভোট দেয়, এটা স্বচ্ছ, এটা নিরপেক্ষ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট