1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

ছাত্রলীগের সাবেক নেত্রী নদীসহ চার জন রি*মান্ডে

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

নিষিদ্ধ রাজনৈতিক তৎপরতায় জড়িত থাকার অভিযোগে কলাবাগান থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শামসুন্নাহার হলের ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি নিশাত ইকবাল নদীসহ ৪ ছাত্রলীগ কর্মীর দুই দিনের রিমান্ড দিয়েছে আদালত।

রবিবার (১৫ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে আনেন পুলিশ।

অন্যান্য আসামিরা হলেন— বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল ফাতারা কাজল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘এআইইউবি’র শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ কর্মী শোভন রহমান, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মী হাসান ইমাম শোভন।

এদিন মামলায় তদন্ত কর্মকর্তা ও কলাবাগান থানার উপ পরিদর্শক তারেক মোহাম্মদ মাসুম তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্র পক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে মামলার তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ১৩ ডিসেম্বর ভোর ৬টায় রাজধানীর কলাবাগান এলাকায় আল বারাকা রেস্তোরাঁর সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল করে। এ ঘটনায় এজাহারনামীয়সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন আসামি অংশ নেন। তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলার জন্য তারা আরো বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। তাদের পেছনে কারা আছে। অর্থের যোগানদাতা, পরিকল্পনাকারীদের বের করার জন্য তাদের ৭ দিনের রিমান্ডে নেয়া প্রয়োজন।

এর আগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে চার জনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।উল্লেখ্য, গত ২৩ অক্টোবর সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট