1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

সিটি ব্যাংক কর্মীদের ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত বেতন বেড়েছে

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

বেসরকারি সিটি ব্যাংক লিমিটেড সব স্তরের কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে, যাতে তাঁরা মূল্যস্ফীতির চাপ সামলাতে পারেন। ব্যাংকটির কর্মীদের বেতন বাড়ছে সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা পর্যন্ত।

নতুন বেতন কাঠামো গত ১ নভেম্বর থেকে কার্যকর করা হয়েছে। ফলে সিটি ব্যাংকের কর্মীরা গত নভেম্বর মাসের বকেয়াসহ চলতি ডিসেম্বর মাসে নতুন কাঠামোয় বেতন পাবেন। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাংকটি এ তথ্য জানিয়েছে।

দেশের বাজারে গত আড়াই বছরে প্রায় সব ধরনের নিত্যপণ্যের দামই বেড়েছে। সর্বশেষ গত নভেম্বর মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৩৮ শতাংশ। কিন্তু জিনিসপত্রের দাম বাড়লেও সে তুলনায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের বেতন বাড়েনি। ফলে অনেক কর্মীই উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছেন। এ অবস্থা বিবেচনায় নিয়ে কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সিটি ব্যাংক।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে সিটি ব্যাংক তার কর্মীদের জীবনযাত্রা সহজ করতে বেতন পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২৪ সালের জন্য বার্ষিক বেতন ১৬২ কোটি টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর সঙ্গে ২০২৫ সালের বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) ও বোনাস প্রভৃতি যোগ করলে ২০২৫ সালের শেষ নাগাদ (আজ মঙ্গলবার থেকে) কর্মীদের বার্ষিক বেতন বাবদ ব্যয় বাড়বে ৩০০ কোটি টাকা। এর ফলে আগামী বছরেই সিটি ব্যাংকের কর্মীদের মোট বেতন বছরে ১ হাজার ২১০ কোটি টাকায় পৌঁছাবে।

সম্প্রতি সমমানের ব্যাংকসমূহের সঙ্গে মিলিয়ে এক জরিপ করেছে সেরেব্রাস কনসালট্যান্টস লিমিটেড। ওই জরিপের ফলাফলের ভিত্তিতে সিটি ব্যাংক তাদের সব কর্মকর্তা ও কর্মচারীর বেতন সমন্বয় করেছে।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার বা সহকারী কর্মকর্তা থেকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট পর্যন্ত সব পদে বেতন বেড়েছে সর্বনিম্ন ১০ শতাংশ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত। গড় করলে সার্বিকভাবে বেতন বেতন বৃদ্ধির হার দাঁড়ায় ২৩ শতাংশ। ব্যাংকের সাপোর্ট স্টাফ, আউটসোর্সিং করা স্টাফ ও চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া কর্মীদেরও বিশেষ বেতন বৃদ্ধির আওতায় রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট