1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করব: এফবিআই পরিচালক

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পড়া হয়েছে

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) পরিচালক ক্রিস্টোফার রে। অবশ্য ট্রাম্প তাকে ইতোমধ্যেই বরখাস্তের ইঙ্গিত দিয়েছেন।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, যুত্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিচালক ক্রিস্টোফার রে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার আগেই পদত্যাগ করবেন। ট্রাম্প আগামী মাসে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করবেন এবং ক্রিস্টোফার রে-কে বরখাস্ত করবেন বলে ইতোমধ্যেই তিনি ইঙ্গিতও দিয়েছেন।

বিবিসি বলছে, স্থানীয় সময় বুধবার এফবিআইয়ের অভ্যন্তরীণ এক সভায় পরিচালক ক্রিস্টোফার রে এই ঘোষণা দেন। কয়েক সপ্তাহ ধরে বিষয়টি বিবেচনার পরে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। ট্রাম্প অবশ্য ইতোমধ্যেই কাশ প্যাটেলকে এফবিআই প্রধান হিসেবে মনোনীত করেছেন। কাশ প্যাটেল হচ্ছেন ট্রাম্পের বিশ্বস্ত ও অনুগত ব্যক্তিদের একজন এবং সব কিছু ঠিক থাকলে আগামী জানুয়ারিতে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওই পদে যোগ দেবেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট