1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প

স্থানীয় সরকারের নির্বাচন নির্দলীয় করার প্রস্তাব দিলেন জনপ্রতিনিধিরা ।

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পড়া হয়েছে

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন নির্দলীয় করা এবং জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছেন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা।


আজ রোববার দুপুরে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে মতবিনিময়ে তাঁরা এ প্রস্তাব দেন।

জাতীয় সংসদ ভবনে বিভিন্ন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের সাবেক ও বর্তমান মিলিয়ে ২০ জন জনপ্রতিনিধির সঙ্গে মতবিনিময় করে নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের সামনে বিভিন্ন প্রস্তাবের কথা তুলে ধরেন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, মতবিনিময়ে প্রায় সবাই বলেছেন, স্থানীয় সরকারের সব নির্বাচন নির্দলীয়ভাবে হওয়া উচিত। কেউ কেউ স্থানীয় সরকারে সংরক্ষিত নারীদের ক্ষেত্রে ঘূর্ণমান পদ্ধতিতে ভোটের প্রস্তাব দিয়েছেন। রাষ্ট্রপতি নির্বাচনকে আরও অর্থবহ করার কথাও বলেছেন কেউ কেউ।

এ ছাড়া জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা এবং এ জন্য তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ ৬ মাস করা, নির্বাচনে জেলা প্রশাসকদের বদলে নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব এসেছে বলে জানান বদিউল আলম মজুমদার।

মতবিনিময়ে প্রতিনিধিদের প্রায় সবাই স্থানীয় সরকারের কার্যকারিতা নিয়ে কথা বলেছেন বলে জানান নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। তিনি বলেন, মতবিনিময়ে তাঁরা স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সংসদ সদস্যদের নিয়ন্ত্রণমুক্ত করা এবং স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রস্তাব দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট