1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সাক্ষাৎ সৌদি আরব পৌঁছেছে দেশের প্রথম হজ ফ্লাইট ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটিতেও বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী

পাঁচ বছর পর আবার চালু হচ্ছে প্যারিসের নটর ডেম ক্যাথেড্রাল

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

অগ্নিকাণ্ডে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পাঁচ বছর পর আজ শনিবার আনুষ্ঠানিকভাবে আবার চালু হচ্ছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত ঐতিহাসিক নটর ডেম ক্যাথেড্রাল। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন বিশ্বনেতা।

২০১৯ সালের ১৫ এপ্রিল বিকেলে নটর ডেম ক্যাথেড্রালে আগুন লাগে। এ ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ক্যাথেড্রালের ছাদ। ধসে পড়ে এটির চূড়া। দেশের অভ্যন্তরীণ অস্থিরতার মধ্যেও দ্রুত এটি সংস্কারের মাধ্যমে পুনরুদ্ধার করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

তবে ফ্রান্সে রাজনৈতিক অস্থিরতার কারণে নটর ডেম ক্যাথেড্রালের মতো একটি জনপ্রিয় স্থাপনা পুনরুদ্ধারে জাতীয় কৃতিত্বের অনুভূতি অনেকটাই ম্লান হয়ে গেছে। রাজনৈতিক সংকটে ফ্রান্সে এখনো শক্তিশালী কোনো সরকারব্যবস্থা নেই। এ ছাড়া বড় রকমের বাজেট–ঘাটতিতে আছে দেশটি।

গত বৃহস্পতিবার টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মাখোঁ বলেছেন, ‘নটর ডেম ক্যাথেড্রাল আবার চালু হওয়ায় প্রমাণিত হয় যে আমরা জানি, কীভাবে এলাহি কাণ্ড করতে হয়। আমরা জানি, কীভাবে অসম্ভবকে সম্ভব করতে হয়।’ নটর ডেম ক্যাথেড্রাল পুনরুদ্ধার ও অলিম্পিক আয়োজনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘পুরো বিশ্ব এ বছর এ দুই কাজের জন্য আমাদের প্রশংসা করেছে।’

নটর ডেম ক্যাথেড্রাল চালু করা উপলক্ষে গত সপ্তাহে মাখোঁ এটির ভেতর পরিদর্শন করেন। সে সময় একটি টেলিভিশনের ক্যামেরায় ক্যাথেড্রালের নতুন চুনাপাথরের দেয়াল, আসবাবপত্র ও ফ্রান্সের সেরা বন থেকে নির্বাচিত প্রাচীন ওকগাছের কাঠ দিয়ে নির্মিত ছাদের দৃশ্য প্রকাশ করা হয়।

ক্যাথেড্রালটি সংস্কারে প্রায় ৭০ কোটি ইউরো (৮ হাজার ৮৫৬ কোটি টাকা) খরচ হয়েছে। বিভিন্ন অনুদানের অর্থে এ কাজ বাস্তবায়ন করা হয়। ক্যাথেড্রাল আবার চালু করতে কয়েক দশক লেগে যেতে পারে বলে আশঙ্কা করা হলেও, তা পাঁচ বছরেই করা সম্ভব হয়েছে। নটর ডেম ক্যাথেড্রালের উদ্বোধনী অনুষ্ঠানে জনসাধারণের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট