1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার পূর্বচান্দরা মুন্সিরটেক এলাকায় অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে ঐশি রায় (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সন্ধ্যায় মাহমুদা বেগমের বহুতল ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঐশি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সমশ্যামনগর এলাকার সাগর চন্দ্র রায়ের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলের প্লে-নার্সারির শিক্ষার্থী। বাবা-মায়ের সঙ্গে কালিয়াকৈরের মুন্সিরটেক এলাকায় মোজাফফর আলীর বাড়িতে ভাড়া থাকত ঐশি। তার বাবা পেশায় চা দোকানি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় পাশের বাড়িতে প্রাইভেট পড়তে যাচ্ছিল ঐশি। পথে মাহমুদা বেগমের বহুতল ভবনের অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সফিপুরের তানহা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সেপটিক ট্যাংকটির ঢাকনা না থাকায় এটি অরক্ষিত অবস্থায় পড়ে ছিল। এ কারণেই শিশুটি সেখানে পড়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ভবন মালিকের এমন উদাসীনতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

খবর পেয়ে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে থানায় নেয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। দুপক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট