1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

শিল্প-সাহিত্য-সংস্কৃতিতেই পরিচয়

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

শিল্প, সাহিত্য ও সংস্কৃতি মানুষের মনকে করে উদার ও কোমল। যে ব্যক্তি এগুলো হৃদয়ে লালন ও চর্চা করে সে কখনও সমাজবিদ্বেষী কাজ করতে পারে না। সাহিত্য বিভিন্ন যুগের ও বিভিন্ন গোত্রের সমাজ সম্পর্কে আমাদের ধারণা দেয়। বিভিন্ন স্থানের ভাষা শিখতে সহায়তা করে।

অনেক অভিভাবকের ধারণা, সন্তানকে গান শুনতে দিলে, সিনেমা দেখতে দিলে তারা খারাপ হয়ে যাবে। এ ধারণা পুরোপুরি ঠিক নয়। একজন শিশুকে সুন্দরভাবে বেড়ে উঠতে হলে তার বিনোদনের প্রয়োজন রয়েছে। বিনোদনের মাধ্যম হিসেবে অবসর সময়ে শিশুদের ভালো গান ও শিক্ষণীয় সিনেমা দেখতে দেয়া উচিত। এতে তারা সমাজ সম্পর্কে সঠিক ধারণা পাবে। সন্তানদের অবসর সময়ে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে দিলে তারা কখনও খারাপ কাজের দিকে ঝুঁকবে না।

আমাদের সমাজে যেসব মানুষ শিল্পকে আঁকড়ে ধরে বেঁচে আছে, তারা সমাজে নানাভাবে উপেক্ষিত। আমাদের আশপাশে এমন অনেক মানুষ আছেন যারা পেশায় কামার, কুমার, জেলে, বাউল ইত্যাদি। এরা আমাদের সমাজে নানা কষ্টের মধ্যে বেঁচে আছেন। নিজস্ব শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে এসব বিষয়কে অবলম্বন করে বেঁচে থাকা মানুষদের বিভিন্নভাবে সাহায্যে-সহযোগিতা করে সমাজে একটা স্থান করে দিতে হবে। কারণ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি আমাদের পরিচয় বহন করে।

সভ্যতার শুরু থেকে মানুষ যখন বড় বড় সমস্যার সম্মুখীন হয়েছে, তখন তাদের সেই সমস্যা থেকে উত্তরণে অন্যতম ভূমিকা রেখেছে তাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি। আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের সঙ্গীত শিল্পীরা দেশাত্মবোধক গান গেয়ে মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছেন। অন্যদিকে চিত্রশিল্পীরাও মুক্তিযুদ্ধের ছবি এঁকেছেন, যা বর্তমান প্রজন্মের মানুষদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক ধারণা দিচ্ছে। আমাদের সমাজকে স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে হলে আমাদের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিকে লালন করতে হবে। এজন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট