
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে নিয়মতান্ত্রিক উপায়ে অপসারণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রামপুরার উলন এলাকায় হত্যাকাণ্ডের শিকার শিশু তাসলিমা আক্তারের পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই দাবি তোলেন।
নাহিদ ইসলাম বলেন, বর্তমান রাষ্ট্রপতির সময় ফুরিয়ে এসেছে এবং তাকে সরানোর জন্য যে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়া রয়েছে, তা দ্রুত শুরু করা উচিত।
এ সময় নাহিদ ইসলাম এই প্রক্রিয়ায় বিরোধী দলের পক্ষ থেকে জোরালো ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন এবং সরকারি দলের কাছ থেকেও একই ধরনের দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন।