1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

মা ইলিশ রক্ষায় বিমানবাহিনীর হেলিকপ্টার টহল

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪৫ বার পড়া হয়েছে
ছবি: ভয়েস অব নিউজ

প্রজনন মৌসুমে ইলিশ মাছ সংরক্ষণে হেলিকপ্টারে টহল পরিচালনা করছে বাংলাদেশ বিমানবাহিনী। দেশের গুরুত্বপূর্ণ নদী ও উপকূলীয় অঞ্চলে এ টহল পরিচালিত হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে রোববার মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নদী ও উপকূলে দুটি হেলিকপ্টার টহল দিয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ এর অংশ হিসেবে বিমান নজরদারি মিশন পরিচালিত করছে। গত ৪ অক্টোবর থেকে শুরু করে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।

আইএসপিআর জানিয়েছে, রোববার দুটি হেলিকপ্টার টহল দিয়েছে। সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার মুন্সীগঞ্জ সদর, লৌহজং, শিবচর, কালকিনি, জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ উপজেলাগুলো নদীতে হেলিকপ্টারে নজরদারি করা হয়। একই সময়ে অপর আরেকটি হেলিকপ্টারে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার শরণখোলা থেকে শায়ামনগর এবং সুন্দরবন ও দক্ষিণ-পশ্চিম উপকূলে টহল দেয়।

এই টহল অভিযানে বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারগুলোতে উচ্চক্ষমতাসম্পন্ন সার্চলাইট (নাইট সান) সংযুক্ত করা হয়েছে, যা অন্ধকারেও কাজ করা এবং সন্ধ্যার পর মাছ ধরার নৌযানগুলোকে সুনির্দিষ্টভাবে পর্যবেক্ষণ করতে সহায়তা করে। সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর আরও জানিয়েছে, এই মিশনে বিমানবাহিনীর ক্রুরা নাইট ভিশন গগলস ব্যবহার করেছেন, যা সম্পূর্ণ অন্ধকারে কার্যকর নজরদারি নিশ্চিত করে এবং নিষিদ্ধ মাছ ধরার কার্যক্রম শনাক্ত করতে সহায়তা করে।

মিশনগুলো আকাশ থেকে ভূমিতে যোগাযোগব্যবস্থার মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা মাঠপর্যায়ের আইন প্রয়োগকারী সংস্থা ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় নিশ্চিত করে। উল্লিখিত অঞ্চল ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর একাধিক ঘাঁটি থেকে কুতুবদিয়া, বরিশাল এবং ভোলা অঞ্চলেও এই বিমান নজরদারি মিশন পরিচালনা করবে। আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী আকাশের অভিভাবক হিসেবে এবং দেশের পরিবেশ ও সম্পদ রক্ষায় দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ আছে ও থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট