1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

কালিয়াকৈরে সাংবাদিকের উপর হামলার অভিযোগ

ভয়েস অব নিউজ ডেক্স
  • প্রকাশিত: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে এক সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মোঃ আজিজুর রহমান (৫৫), মাইটিভি কালিয়াকৈর উপজেলা প্রতিনিধি ও কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জের ধরে গত ৫ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে কালিয়াকৈর পৌরসভার শিমুলতলী এলাকায় বিবাদী মোঃ মামুন আলী (৪০) ও তার সহযোগী আমিনুল ইসলাম (৫৫)সহ আরও ৪-৫ জন অজ্ঞাত সন্ত্রাসী সাংবাদিক আজিজুর রহমানের উপর হামলা চালায়।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মামুন আলী ভুক্তভোগীর আপন ভাতিজা এবং নিজেকে পীর দাবি করে। তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগীর সম্পত্তি আত্মসাৎ ও বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিলেন। ঘটনার দিন বাড়ির সামনে গলি রাস্তায় মামুন আলী ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। বাধা দিলে তারা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নীলা ফোলা জখম করেন।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় মামুন আলী দুই হাত দিয়ে সাংবাদিক আজিজুর রহমানের গলা চেপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালান। চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় সাংবাদিক আজিজুর রহমান নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মান্নান বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট