1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

আ.লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: জি এম কাদের

  • প্রকাশিত: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে
সভায় বক্তব্য রাখেন জি এম কাদের।

আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) জি এম কাদের। বুধবার রাজধানীর কাকরাইলে ঢাকা জেলা জাপার মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগ যখন জামায়াতে ইসলামীকে রাজনীতিতে নিষিদ্ধ ঘোষণা করেছে, আমি তার প্রতিবাদ করেছি। একইভাবে এখন বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না।

চার নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে অংশ নিয়ে স্বৈরাচারের দোসর তকমা পেয়েছে জাপা। আওয়ামী লীগ শাসনামলে গৃহপালিত বিরোধীদলের ভূমিকায় দলটি ৫ আগস্টের পর চাপে পড়েছে। গত জুলাইয়ে আদালত জি এম কাদেরকে জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা দেন।

বুধবার এ নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জি এম কাদের রাজনৈতিক কর্মসূচিতে ফিরে বলেন, ‘আমিই শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে সোচ্চার ছিলাম। ভোটের অধিকারের আন্দোলন, জুলাই অভ্যুত্থানেও সর্বাত্মকভাবে ছিলাম’।

জাপা চেয়ারম্যান দাবি করেন, তিনিই জুলাইয়ে আন্দোলনকে বৈষম্যবিরোধী আন্দোলন আখ্যা দিয়েছিলেন।

গত ৯ আগস্ট জাপা থেকে বহিষ্কৃত জ্যেষ্ঠ নেতারা কাউন্সিল ডেকে কমিটি করেন। তারা নির্বাচন কমিশনে চিঠি দিয়ে লাঙল প্রতীক চেয়েছেন।

এ প্রসঙ্গে জি এম কাদের বলেন, সরকারের জুলুম নির্যাতনের ভয়ে থেমে যাব না। লাঙ্গল অন্য কাউকে দিতে চাইলে আমরা রাজপথে আন্দোলন করব। জনগণের জন্য জীবন দিতেও রাজি আছি। অন্যায় দেখলে প্রতিবাদ করব।

জাপা মহাসচিব  শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে সভায় প্রেসিডিয়াম সদস্য রেজাউল ইসলাম ভূঁইয়াসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট