1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

ছদ্মবেশে থাকা পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

ঢাকার সাভার উপজেলার এক হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। তার নাম কাজী আহসান তাকবীর (৩৩)।

গ্রেফতারের বিষয়টি বুধবার (২৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মাজহারুল হক।

এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকার সাভার উপজেলার ব্যাংক কলোনী এলাকা থেকে দীর্ঘদিন ছদ্মবেশে আত্মগোপনে থাকা এই আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া কাজী আহসান তাকবীর পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার দৈহাড়ী এলাকার মৃত মোশারফ কাজীর ছেলে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত কাজী আহসান তাকবীর সাভার থানার একটি হত্যা মামলার রায়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত আসামি। এই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছিল। পরে জামিনে বের হয়ে দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।

চলতি বছরের ১৬ জানুয়ারি সাক্ষ্য প্রমাণ ও যুক্তিতর্ক শেষে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে রায় প্রদান করেন। তাছাড়াও তার বিরুদ্ধে সাভার থানায় হত্যা ও বেআইনি অস্ত্র রাখার দায়ে মামলাসহ একাধিক মামলা চলমান আছে।

এএসপি মাজহারুল হক জানান, ‘হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি কাজী আহসান তাকবীরকে গতকাল রাত ১০টার দিকে গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪, সিপিসি-৩ ও সিপিসি-২ যৌথ অভিযান চালিয়ে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুরের নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট