1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

রাজধানীর বনানীতে রেডিমিক্স বহনকারী ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। রবিবার ( ২৫ মে) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার দুজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ রোববার সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, নিহত দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বনানী ফ্লাইওভার দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিলে তারা রাস্তায় পড়ে যান এবং ওই ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। মোটরসাইকেলটি তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানা গেছে। ঘটনার পর লরির চালককে আটক করা হয়েছে এবং ট্রাকটি বনানী থানায় নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট