1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

গণহত্যার বিচার দাবিতে শহিদ পরিবারের শাহবাগ অবরোধ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছে শহিদ পরিবার। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্বঘোষণা মোতাবেক বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ‘জুলাই ২৪ শহীদ পরিবারের’ ব্যানারে শহিদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতি দাবিতে পোস্টার ও প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

জুলাই অভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্যদের কেউ কেউ এ সময় বিচারের বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতা ও অবহেলার অভিযোগ তোলেন। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। ছেলে হারানো এক অভিভাবক অবরোধ কর্মসূচিতে বলেন, আমরা এতোদিন গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে অনেকের দুয়ারে দুয়ারে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। শহিদের রক্তের সঙ্গে এমন অবহেলা মেনে নেওয়া যায় না।  এক বিক্ষোভকারী বলেন, আওয়ামী ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নেয়নি। তারা ঘাপটি মেনে সর্বস্তরে বসে আছে। হাসিনার দোসরদের বিচার হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট