1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে: তারেক রহমান

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

জনগণের বিপক্ষে কাজ করলে ৫ আগস্টের মতোই পরিণতি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার বিকেলে বিএনপির প্রশিক্ষণবিষয়ক কমিটির আয়োজনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় বিএনপির কর্মশালায় ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে নেতা-কর্মীদের উদ্দেশে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক ওই প্রশিক্ষণ কর্মশালায় খুলনা জেলা, মহানগর, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার নেতারা অংশ নেন। খুলনার কর্মশালা হয় খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে। সাতক্ষীরার কর্মশালা হয় শহরের তুফান কনভেনশন সেন্টারে। বাগেরহাটের প্রশিক্ষণ কর্মশালা হয় শহরের জেলা পরিষদ মিলনায়তনে। তারেক রহমান বলেন, ‘দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কাজ করলে পরিণতি কী হয়, আমরা ৫ আগস্ট দেখেছি। ৫ আগস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে। জনগণ থেকে, জনগণের প্রত্যাশা থেকে দূরে চলে গেলে ৫ আগস্টের পরিণতি হবে। ৫ আগস্টের পরিণতি থেকে কোনো রাজনৈতিক দলকে বাইরে থাকতে হলে তাদের জনগণের সঙ্গে থাকতে হবে, জনগণকে সঙ্গে রাখতে হবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট