1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

ক্লিনিকের সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাতীবান্ধা ক্লিনিকে ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠলো ‘জয় বাংলা, ছাত্রলীগ আবার ফিরবে’ প্রদর্শনের ঘটনা ঘটেছে। রবিবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে হাতীবান্ধা ক্লিনিকে ডিজিটাল দ্বিতীয় তলা ভবনের ডিজিটাল সাইনবোর্ডে এ লেখা ভেসে ওঠে।

এ ঘটনার পর প্রতিবাদ করেছে  উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।  উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল ইসলাম বলেন, হাতীবান্ধা উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা সারাদিন সজাগ ছিল। বিভিন্ন এলাকায় টহল দিচ্ছিল। কিন্তু দুষ্কৃতিকারীরা পরিকল্পিত ভাবে রাতের আঁধারে এটা করেছে। আমরা সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্য ইশতিয়ার আল মামুন পরাগ বলেন, আমরা যার কাছে ডিজিটাল সাইনবোর্ড নিয়েছি তাকে ডেকে জানতে চাইলাম ঘটনা কি। সে বললো এটা হ্যাক করেছে।আমরা থানা যাচ্ছি জিডি করতে। হাতীবান্ধা থানার ওসি মাহামুদুন নবী বলেন, ঘটনাটি আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট