1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

সীমান্তে বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে মশাল মিছিল

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘আগ্রাসন’ এবং বাংলাদেশিদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ শনিবার রাত নয়টার দিকে বাংলামোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হয়।

মিছিলে ‘দিল্লির আগ্রাসন রুখে দাও জনগণ’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’—এমন বিভিন্ন স্লোগান দেওয়া হয়। মিছিলটি শাহবাগ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।  সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দিনেদুপুরে বিএসএফ এসে আমাদের ফসল নষ্ট করেছে এবং বাংলাদেশের ভূখণ্ডে আগ্নেয়াস্ত্র নিক্ষেপ করার সাহস দেখিয়েছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষেরা তাদের প্রতিহত করতে সক্রিয় ভূমিকা রেখেছে।’

আখতার হোসেন আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ পরাধীনতার স্বাদ আর কোনোভাবেই সহ্য করবে না। চাঁপাইনবাবগঞ্জে আমাদের যে ভাইয়েরা আজকে বিজিবির সঙ্গে মিলে ভারতের আগ্রাসন রুখে দিয়েছে, জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা তাদের ধন্যবাদ জানাতে চাই।’বাংলাদেশের এক ইঞ্চি জায়গা যদি কেউ কেড়ে নেওয়ার চক্রান্ত করে, দেশের মানুষ তা সফল হতে দেবে না উল্লেখ করে নাগরিক কমিটির সদস্যসচিব বলেন, ‘আমরা সীমান্তে শান্তি চাই, কোনো অশান্তি চাই না। এরপরও যদি বাংলাদেশের মানুষকে বারবার উসকানি দেওয়া হয়, ওই উসকানিদাতাদের অবশ্যই এর চরম মূল্য দিতে হবে।’

এই কর্মসূচিতে জাতীয় নাগরিক কমিটির নেতা আলাউদ্দীন মোহাম্মদ, মোল্লা মোহাম্মদ ফারুক এহছান, হাসান আলী, জয়নাল আবেদীন শিশির, আরিফুর রহমান তুহিন প্রমুখ অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট