1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

বাংলাদেশ-ভারত সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা, উত্তেজনা

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ-ভারত সীমান্তের বিভিন্ন পয়েন্টে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। বাংলাদেশকে অবহিত না কর সীমান্তের নোম্যানসল্যান্ডে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণের ফলে এসব ঘটনা ঘটছে বলে জানা গেছে। এ নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।

পাটগ্রাম সীমান্তে দুই কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দিয়েছে ভারত। সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ২০০ বছরের পুরোনো মসজিদ পুনর্নির্মাণে বাধা দিচ্ছে বিএসএফ। এদিকে, শুক্রবার গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্টাফ রিপোর্টার, রাজশাহী জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচাপাড়ায় বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি আহত হয়েছেন। আহত শহিদুল ইসলাম উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি জানান, শুক্রবার রাত ২টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার থেকে ১৩০ গজ দূরে বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটে। তিন রাউন্ড গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি। তবে স্থানীয়রা সাংবাদিকদের জানান, বিএসএফ সেখানে ৮ থেকে ৯ রাউন্ড গুলিবর্ষণ করেছে।

বিজিবির অধিনায়ক আরও জানান, কয়েক জন চোরাকারবারি গভীর রাতে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডের মধ্যে ফেনসিডিল আনতে যায়। এসময় শহিদুল ইসলাম নামের একজন চোরাকারবারি বিএসএফের গুলিতে আহত হন। শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে ৮-৯ রাউন্ড গুলিবর্ষণের শব্দ শুনেছি। গুলিতে এক জন আহত হয়েছেন। অবশ্য শহিদুল ইসলাম চোরাকারবারি কি না, সেটি এ ওয়ার্ড সদস্য নিশ্চিত করতে পারেননি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট