1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি শনিবার সাংবাদিকদের বলেন, নতুন করে কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে। একই সঙ্গে তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিক ভাবে ভালো আছেন। ৮ তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে তার অবস্থা উন্নতির দিকে।

তিনি আরো বলেন, কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেয়া হচ্ছে সেটা এখনো বলার সময় আসেনি। তবে বিখ্যাত নেফরোলজিস্ট জেনিফার ক্লোজ, বিখ্যাত কার্ডিওলজিস্ট ড. রটসন বেগম জিয়াকে দেখেছেন ।

ডা. জাহিদ হোসেন বলেন, সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে। বেগম জিয়াকে অন্য কোন দেশে আপাতত নেয়ার পরিকল্পনা নেই বলেও জানান ডা. জাহিদ।

এদিকে জানা গেছে, বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরো বাড়তে পারে। এজন্য সেভাবেই প্রস্তুতি নেয়া হয়েছে।শনিবার লন্ডন সময় বিকাল ৪টার দিকে তারেক রহমান তার স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও ৩ নাতনী সময় দিচ্ছেন। এছাড়া সার্বিক বিষয় দেখাশুনা করছেন তারেক রহমান নিজে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট