1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সাক্ষাৎ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার দুই দিন আগে দলের নেতারা তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন। আজ রোববার রাতে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চিকিৎসার জন্য আগামী মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন।

আজ রাতের সাক্ষাতের বিষয়ে সাংবাদিকেরা জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি তাঁর চিকিৎসার জন্য আগামী ৭ তারিখ রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই কারণে আমরা জাতীয় স্থায়ী কমিটির সকল সদস্য আজকে এসেছিলাম তাঁকে বিদায়ী শুভেচ্ছা জানাতে। সেই সঙ্গে আমরা তাঁর সঙ্গে আলাপ করেছি, কথা বলেছি।’

মির্জা ফখরুল বলেন, দলের স্থায়ী কমিটির সদস্যরা বিএনপির চেয়ারপারসনের সুস্বাস্থ্য কামনা করেছেন। সফল চিকিৎসা শেষে তিনি যেন দেশ ফিরে আবার নেতৃত্ব গ্রহণ করতে পারেন, সেই প্রার্থনা তাঁরা করেছেন। এসব বিষয়ের বাইরে রাজনৈতিক কোনো বিষয়ে আলাপ হয়নি।চেয়ারপারসন কোনো নির্দেশনা দিয়েছেন কি না

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘একসঙ্গে, জনগণের পক্ষে, গণতন্ত্রের পক্ষে কাজ করার নির্দেশনা দিয়েছেন।’ খালেদা জিয়া কবে নাগাদ সুস্থ হয়ে দেশে ফিরতে পারেন—এমন প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, ‘এটা কি আমি বলতে পারি?…আমরা আশা করি, খুব শিগগির তিনি চিকিৎসা শেষে দেশে ফিরে আসবেন।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট