1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

সময় এখন স্মার্ট চশমার

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

নতুন বছরে সবার চোখ থাকবে স্মার্ট চশমার দিকে। বহুজাতিক ফ্যাশন কোম্পানি ইজিল-লা-এক্সোটিকার সঙ্গে যৌথভাবে স্মার্ট চশমা বাজারে নিয়ে এসেছে মেটা। ইতিমধ্যে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রে–ব্যানের বিক্রয়কেন্দ্রে সর্বোচ্চ বিক্রির তালিকায় রয়েছে তাদের চশমা। গত বছর তারা সবচেয়ে বেশি ১০ লাখ চশমা বিক্রি করেছে বলে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক গবেষণাপ্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট।

রে–ব্যানের স্মার্ট চশমায় মাইক, অডিও, ক্যামেরা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সুবিধা রয়েছে। চশমার ফ্রেমও পরিচিত। প্রতিটির দাম ৩০০ ডলার। এর আগে মেটা বড় আকারের ভার্চ্যুয়াল ও অগমেন্টেড রিয়েলিটির হেডসেটি নিয়ে এলেও তা জনসাধারণের নজর কাড়তে ব্যর্থ হয়েছিল। তবে মেটার এবারের স্মার্ট চশমা সাধারণ চশমার নকশার আদলে তৈরি করা হয়েছে। হালকা ধরনের এই চশমার ওজন ৫০ গ্রামেরও কম। দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ফিচার দিয়ে সাজানো হয়েছে স্মার্ট চশমাটি। এর মাধ্যমে ত্বরিত অনুবাদ ও হাতের সংস্পর্শ ছাড়াই ছবি ও ভিডিও করা যাবে। এ ছাড়া এর ইন-বিল্ট মেমোরি ও প্রসেসিং ক্ষমতা রয়েছে।

এই স্মার্ট চশমা ইয়ারবাডসের মতো স্মার্টফোনেও যুক্ত করা যাবে। সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার চিপসেট, সফটওয়্যার ও ব্যাটারি–সুবিধা রয়েছে এই চশমায়। মেটার রে–ব্যান স্মার্ট চশমা একবার চার্জ দিয়ে চার ঘণ্টা ব্যবহার করা যাবে। মেটার প্রতিদ্বন্দ্বী স্লাপসের স্মার্ট চশমার স্থায়িত্ব এক ঘণ্টারও কম।

নতুন বছরে অন্যান্য বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানও এই খাতে নজর দিচ্ছে। চীনের প্রতিষ্ঠান বাইদু গত বছরের নভেম্বরে এআই ফিচার–সংবলিত স্মার্ট চশমা বাজারে এনেছে। এর কয়েক দিন পরেই রয়টার্সের খবরে বলা হয়, যেসব চালক গাড়িতে করে পণ্য সরবরাহ করেন, তাঁদের জন্য স্মার্ট চশমা তৈরি করেছে মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজন। শুধু অ্যামাজনই নয়, অ্যাপল, স্যামসাং ইলেকট্রনিকস, শাওমি, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটও নতুন স্মার্ট চশমা তৈরি করতে মাঠে নেমে গেছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট