1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

সরকারের কার্যক্রমে পরিকল্পনার ছাপ নেই: এবি পার্টি

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান (মঞ্জু) বলেন, অন্তর্বর্তী সরকারকে বারবার বলা হচ্ছে সমস্যাগুলো চিহ্নিত করে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে। কিন্তু সরকারের কার্যক্রমে পরিকল্পনার কোনো ছাপ নেই। তারা সবকিছুতে তাৎক্ষণিক চাপের মুখে সিদ্ধান্ত নিচ্ছে, যা তাদের ইমেজকে ক্ষুণ্ন করছে।

মজিবুর রহমান বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আপনারা জাতীয় ঐক্যের উদ্যোগ নিতে না পারলে আমাদের দায়িত্ব দেন; কিন্তু সংকট তৈরি করবেন না।’

আজ মঙ্গলবার ‘গণ–অভ্যুত্থানের ঘোষণাপত্র: বিরোধ নয় ঐক্য’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অনেক দেরিতে হলেও গণ–অভ্যুত্থানের সব পক্ষের সম্মতিতে একটি গ্রহণযোগ্য ঘোষণাপত্র তৈরিতে সরকারের বোধোদয় হওয়ায় সংবাদ সম্মেলনে এবি পার্টির পক্ষ থেকে স্বস্তি প্রকাশ করা হয়। পাশাপাশি ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে আগামী ১৫ জানুয়ারির মধ্যে সরকারের একটি সমন্বিত ঘোষণাপত্র প্রণয়ন করা উচিত বলে তারা মনে করছে।

সংবাদ সম্মেলনে মজিবুর রহমান বলেন, এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল অনেক আগে থেকেই জুলাই গণ–অভ্যুত্থানের একটি প্রাক্লমেইশন (ঘোষণাপত্র) তৈরির দাবি জানিয়ে আসছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি বা অন্তর্বর্তী সরকার এ ব্যপারে সম্মতি জানালেও তারা কেউই কোনো পদক্ষেপ নেয়নি। হঠাৎ করে কয়েক দিন আগে তড়িঘড়ি করে ২০২৪ সালের মধ্যেই অর্থাৎ ৩১ ডিসেম্বর একটি ঘোষণাপত্র দেওয়ার উদ্যোগ নেয় নাগরিক কমিটি ও ছাত্ররা। সব পক্ষের মতামত ছাড়া এ ধরনের পদক্ষেপ নিলে বিভ্রান্তি ও বিভেদ তৈরি হতে পারে বিবেচনায় সরকার নিজেই এ ধরনের একটা উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহকারী সদস্যসচিব এ বি এম খালিদ হাসান প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট