1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
অপ্রতিম হত্যার বিচার দ্রুত করতে আদালতকে সহযোগিতা করবো : স্বরাষ্ট্রমন্ত্রী আজ থেকে শুরু একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম, যেভাবে আবেদন করবেন গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাদারীপুরে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট ও বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

যেভাবে এআই কাজে লাগাচ্ছে জার্মানির হামবুর্গ প্রশাসন

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৭৪ বার পড়া হয়েছে

কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে অনেক কাজ সহজ হয়ে যাচ্ছে। এ ছাড়া সময়ও বাঁচছে। সম্প্রতি অ্যাপল তাদের নিজস্ব এআই সিস্টেম নিয়ে এসেছে। এদিকে, জার্মানির হামবুর্গের স্থানীয় প্রশাসন তাদের নিজস্ব এআই সিস্টেম পরীক্ষা করে দেখছে৷ ফলে ১০০ পাতার কোনো লেখা থেকে এক পাতার সারসংক্ষেপ পাওয়া সম্ভব হচ্ছে।

চ্যাটজিপিটির কারণে আজকাল জাহাজের একটি ছবি তোলার পরই আপনার স্মার্টফোন ট্যুর গাইডে পরিণত হচ্ছে৷ এটা এমনকি কথাও বলতে পারে। একটা অপরিচিত ছবি, প্রায় যেকোনো ভাষায় একটি প্রশ্ন – এবং আপনার স্মার্টফোন কাজ শুরু করে দেয়। কারণ, ব্যাকগ্রাউন্ডে একটি এআই প্রোগ্রাম ইন্টারনেটে উত্তর খোঁজা শুরু করে। প্রায় দুই বছর আগে এআই আরও একধাপ এগিয়ে যায়। এআই এখন শুনতে, ছবি তৈরি ও চাহিদা অনুযায়ী টেক্সট লিখতে পারে। সময়ের সঙ্গে স্মার্টফোন ব্যক্তিগত সহকারী হয়ে উঠছে।

এতদিন অ্যাপল এ ক্ষেত্রে পিছিয়ে ছিল। তবে ২০২৪-এর গ্রীষ্মে তারা নিজেদের এআই প্ল্যাটফর্ম চালু করেছে ৷ এআই দিয়ে যা করা সম্ভব তার অনেককিছু এতে আছে। যেমন লিখিত টেক্সট থেকে ছবি তৈরি করা যেতে পারে। একটি গল্প থেকে গুরুত্বপূর্ণ অংশ তুলে পরামর্শ দিতে পারে এআই। ইমোজির ক্ষেত্রেও একই কথা। চ্যাটের উপর নির্ভর করে ইমোজি তৈরি করা যায়। তাই এগুলোকে জেন-মোজি বলা হচ্ছে।

হামবুর্গের এআই সেন্টার এর অ্যালোইস ক্রিটিল বলেন, ‘গত দুই বছরের সবচেয়ে বড় উদ্ভাবন হলো, আমাদের আর সিস্টেমের সঙ্গে মানিয়ে নিতে হবে না, বা সেগুলোর ব্যবহার শিখতে হবে না। কারণ, এখন এআই সিস্টেমই আমাদের সঙ্গে মানিয়ে চলছে।’ অ্যাপল তার কনসেপ্টকে বলছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’- এক ধরনের ব্যক্তিগত সহকারী, যেটি আপনার গত সপ্তাহের চ্যাটের সঙ্গে আজকের অ্যাপয়েন্টমেন্টের সম্পর্ক গড়ে ধারণা দিতে পারে যে, আজ সন্ধ্যায় আপনি কনসার্টে যাওয়ার সময় পথে যানজটে পড়বেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট