1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প

পাবনায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

পাবনা মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে মোটরসাইকেল ও পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে পাবনা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোর হলো আরাফাত (১৫) উত্তর শালগড়িয়া মেরিল বাইপাস এলাকার মিলনের ছেলে। এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আরাফাত মোটরসাইকেল চালিয়ে বাড়ি থেকে টার্মিনাল যাচ্ছিল মেরিল বাইপাস ইয়াকুব ফিলিং স্টেশন সামনে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় । এতে কিশোর আরাফাত গুরুতর আহত হয়।

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন আহত আরাফাত উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসকেরা আরাফাত কে মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহত কিশোরের পরিবার হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট