1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

হামাস-ইসরায়েলের একে অপরকে দোষারোপ

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৩ বার পড়া হয়েছে

হামাস ও ইসরায়েল গাজা যুদ্ধবিরতি ও জিম্মিমুক্তি চুক্তি সম্পর্কে বুধবার একে অপরকে দোষারোপ করেছে। যদিও মধ্যস্থতাকারীরা চুক্তি তৈরির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধরত দুই পক্ষের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে, যা গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন আশা তৈরি করেছে, যদিও তা এখনো বাস্তবায়ন হয়নি। তবে বুধবার উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তির পথে বাধা সৃষ্টি করার অভিযোগ তুলেছে।

হামাস এক বিবৃতিতে জানিয়েছে, ‘যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় নিয়ে আলোচনা কাতার ও মিসরের মধ্যস্থতায় গুরুত্বের সঙ্গে চলমান…তবে দখলদার ইসরায়েল সেনা প্রত্যাহারের শর্ত, যুদ্ধবিরতি, বন্দি ও বাস্তুচ্যুতদের ফেরত পাঠানোর বিষয়ে নতুন শর্ত দিয়েছে, যার ফলে চুক্তিতে পৌঁছতে বিলম্ব হচ্ছে।’

বিবৃতিতে হামাস ইসরায়েলের আরোপিত শর্তাবলি বিস্তারিতভাবে উল্লেখ করেনি। তবে ইসরায়েল দ্রুত এ অভিযোগ নাকচ করে দিয়েছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস আবার মিথ্যা বলছে, ইতিমধ্যে অর্জিত সমঝোতাগুলো থেকে ফিরে এসেছে ও নতুন বাধা সৃষ্টি করছে।

নতুন এ পাল্টাপাল্টি অভিযোগের আগে নেতানিয়াহু সোমবার ইসরায়েলি পার্লামেন্টে বলেন, আলোচনায় ‘কিছু অগ্রগতি’ হয়েছে। পরে মঙ্গলবার তার কার্যালয় জানায়, ইসরায়েলি প্রতিনিধিরা কাতার থেকে ফিরে এসেছেন এবং ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হয়েছে।

এ ছাড়া গত সপ্তাহে হামাস ও দুই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী—ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন একটি বিরল যৌথ বিবৃতিতে জানিয়েছিল, যুদ্ধবিরতির চুক্তি ‘যেকোনো সময়ের চেয়ে নিকটবর্তী’, তবে ইসরায়েল যদি নতুন শর্ত আরোপ না করে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট