1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী দেশে সুশাসন নিশ্চিত করতে হবে: বিমানমন্ত্রী ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে বড় অনিশ্চয়তায় ট্রাম্প

সচিবালয়ে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ে আগুনের ঘটনায় ৯ থেকে ১১ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টায় সচিবালয় পরিদর্শনের জন্য যান স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় সচিবালয়ের সামনে এক ব্রিফিংয়ে এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘৬তলা ভবনে আগুন লেগেছে, সেখান থেকে আট এবং নয়তলায় আগুন ছড়িয়েছে। কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনা কোন নাশকতা কিনা সাংবাদিকদের এমন প্রশ্ন তিনি বলেন, ‘তদন্ত কমিটি গঠনের পর বিস্তারিত জানা যাবে।’

বুধবার (২৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাত ১টা ৫২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬ ঘণ্টার বেশি সময় পর বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, আগুন নেভানোর সময় ট্রাকচাপায় আহত হওয়া ফায়ার সার্ভিসের কর্মীর মৃত্যু হয়েছে। নিহত ফায়ার ফাইটারের নাম মো. সোহানুজ্জামান নয়ন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট