1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

কালিয়াকৈরে মহান বিজয় দিবস পালিত, বিএনপি নেতার সৌজন্যে বর্ণাঢ্য র‍্যালি : মোঃ সাইজুদ্দিন আহম্মেদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬ বার পড়া হয়েছে

গাজীপুরের কালিয়াকৈরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ১৬ডিসেম্বর ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ৫৪ তম মহান বিজয় দিবস পালিত হয়।


মহান বিজয় দিবস উপলক্ষে কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাইজুদ্দিন আহম্মেদের নেতৃত্বে এক বিশাল বর্নাঢ্য র‌্যালী ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১৬ ডিসেম্বর) সোমবার সকালে কালিয়াকৈর পৌরসভার প্রানকেন্দ্র সফিপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিশাল এ র‌্যালীটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর থেকে শুরু হয়ে হরিণহাটি, পল্লীবিদ্যুৎ, চন্দ্রা ত্রিমোড় প্রদক্ষিণ করে। র‌্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অংগসংগঠনের নেতাকর্মীসহ হাজার হাজার মানুষ।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা স্বাধীনতা স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কালিয়াকৈর থানা প্রশাসন ও বিএনপি ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। প্রায় ২ ঘন্টা ব্যাপী বিশাল র‌্যালী শেষে দুপুরে সফিপুর এলাকায় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সাইজুদ্দিন আহম্মেদ, সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল।

এ সময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ সালাম মন্ডল, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার আপেল মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ ইকো দেওয়ান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহিন আলম সরকার, কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মনির বাবু, গাজীপুর জেলা মহিলা দলের রশনি আক্তার, ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ সোহেল সরকার, মৌচাক ইউনিয়নের যুবদল নেতা মোঃ ওয়াসিম আকরাম, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মোঃ মারুফ হোসেন, বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দসহ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট