1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
নিয়মতান্ত্রিক উপায়ে রাষ্ট্রপতিকে সরানোর আহ্বান বিরোধীদলীয় চিফ হুইপের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানালেন জামায়াত আমির নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান উপদেষ্টারা কেউ দেশ ছাড়ছেন না, শপথে থাকবেন: প্রেস সচিব দীর্ঘদিন পর মৌসুমীর নতুন সিনেমা ‘অর্ধাঙ্গিনী’ মুক্তি পাচ্ছে দেশের ভেতরে নগদ অর্থ বহনে কোনো সীমা নেই: বাংলাদেশ ব্যাংক এবার চাঁদা না পেয়ে চিকিৎসককে মারধর, ২ যুবদল নেতা বহিষ্কার উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করা হবে: গাইবান্ধায় জামায়াতের আমির হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি: ফাওজুল কবির

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ৭৫ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো খাতে দুর্নীতি হয়নি বলে দাবি করেছেন রেলপথ এবং সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির। রোববার (১৫ ডিসেম্বর) সকালে গাজীপুরের শিববাড়িতে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) এসি বাস সার্ভিস উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।

মুহাম্মদ ফাওজুল কবির বলেন, বিগত বছরে শুধু বিআরটি প্রকল্পই নয়, দেশের সব প্রকল্পেই দুর্নীতি হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি। যদি পূর্বের দুর্নীতি নিয়ে কারও কাছে কোনো গ্রহণযোগ্য তথ্য থাকে, তবে মন্ত্রণালয়ে জানালে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ফাওজুল কবির।

তিনি আরও বলেন, ‘বিআরটি প্রকল্পে চার হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়েছে। কিন্তু এটার কোনো সুবিধা পাচ্ছিল না জনগণ।’
সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ‘আগামী জুনের মধ্যে এই বিআরটি প্রকল্পটি পুরোপুরিভাবে সম্পন্ন হবে। আপাতত বিআরটিএ লেন দিয়ে ছোট বাহন এবং বিআরটিসি বাস চলবে।’

একইদিন সকালে ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকার পথে চার জোড়া নতুন কমিউটার ট্রেনের উদ্বোধন করেন ফাওজুল কবির খান। জয়দেবপুর রেলস্টশেন পতাকা নাড়িয়ে এসব কমিউটার ট্রেন উদ্বোধন করেন তিনি।অন্তর্বর্তী সরকারের উন্নয়নের লক্ষ্য অনুযায়ী এসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান ফাওজুল কবির।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট