1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
গাজীপুরে অরক্ষিত সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন

বেগম রোকেয়া পদক পেয়েছেন ৪ বিশিষ্ট নারী

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

সমাজ, নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে অসামান্য অবদানের জন্য চারজন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক-২০২৪ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৪তম জন্ম ও ৯২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রধান উপদেষ্টা বলেছেন, ‘বেগম রোকেয়ার স্মৃতিকে ধারণ করে তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।’

বেগম রোকেয়া পদক ২০২৪ প্রাপ্তরা হলেন-

১) পারভীন হাসান, তিনি বাংলাদেশের একজন শিক্ষাবিদ এবং অধিকার কর্মী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চেয়ারপারসন এবং কেন্দ্রীয় মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

২) তাসলিমা আখতার, তিনি একজন বাংলাদেশি শ্রমিক ও নারী অধিকারকর্মী এবং আলোকচিত্রী।

৩) রাণী হামিদ, তিনি একজন বাংলাদেশি দাবাড়ু। তিনি বাংলাদেশের প্রথম মহিলা আন্তর্জাতিক দাবা মাস্টার।

৪) শিরিন পারভিন হক, তিনি একজন নারী অধিকার কর্মী। তিনি নারী অধিকার সংগঠন নারীপক্ষের প্রতিষ্ঠাতা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট