1. news@www.voiceofnews.net : উৎসবের আলো : উৎসবের আলো
  2. info@www.voiceofnews.net : দৈনিক উৎসবের আলো : দৈনিক উৎসবের আলো দৈনিক উৎসবের আলো
  3. info@www.voiceofnews.net : voiceofnews.net :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে: আইনমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ পিআইবিতে এআই ও ফ্যাক্টচেক বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ ঢাকা-বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল রানা এবং স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ৫ জনের যাবজ্জীবন ‘চেইন অব কমান্ড’ ও ‘ডিসিপ্লিন’ অবশ্যই মেনে চলতে হবে: আনসার-ভিডিপিকে প্রধানমন্ত্রী

হবিগঞ্জে গোলায় উঠছে ৮৫ শতাংশ ধান

ভয়েস অব নিউজ ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জ জেলায় ৮৫ শতাংশ রোপা আমন জমির ধান কাটা শেষ হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে—  আগামী সপ্তাহের মধ্যেই শতভাগ ধান কৃষকের গোলায় উঠবে।

জেলার ৯ উপজেলায় এ বছর ৮৮ হাজার ৩২০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়। এখান থেকে ৩ লাখ ৭৬ হাজার ৬৩৯ টন ধান উৎপাদন হওয়ার কথা। চালের হিসেবে তা হবে ২ লাখ ৫১ হাজার ৯৩ টন।  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বুধবার (১১ ডিসেম্বর) বাংলানিউজকে এ তথ্য দিয়েছে।

হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম মাকসুদুল আলম জানান, এবার রোপায় আবাদ করা জাতের মধ্যে ব্রি ধান ১০০, ১০৩, ৮৭, ৯০, ৭৫, ৪৯, ৩৯, ২২, ২৩ এবং বিনা ধান ৭, ১৭ ইত্যাদি রয়েছে। এর মধ্যে ব্রি ১০০ জাতের ধান প্রতি বিঘায় ২০ মণ এবং ৮৭ জাত বিঘাপ্রতি অন্তত ১৮ মণ ফলন দিচ্ছে। আশানুরূপ ফলন পাওয়ায় আগামী মৌসুমে এ দুই জাতের আবাদ বাড়ানো হবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আকতারুজ্জামান জানান, বুধবার পর্যন্ত রোপা আমনের ৮৫ শতাংশ জমির ধান কাটা শেষ হয়েছে। আগামী সাত দিনের মধ্যে সকল জমির ধান কৃষকের গোলায় ওঠে যাওয়ার কথা।

এদিকে জেলার ৯ উপজেলা থেকে এবার ৩ হাজার ৪৯৯ টন ধান, ৩ হাজার ২৪৯ টন সেদ্ধ চাল ও ৩ হাজার ৫৭২ টন আতপ চাল সংগ্রহ করবে সরকারের খাদ্য বিভাগ। আমন ধানের সরকারি ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ৩৩ টাকা, সেদ্ধ চালের মূল্য প্রতি কেজি ৪৭ ও আতপ চাল ৪৬ টাকা কেজিতে কিনবে সরকার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট